,

আবরারকে ছাড়া প্রথম ঈদ ফাইয়াজের

news-image

নিউজ ডেস্ক : গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে পুরো দেশ। বিক্ষোভ শুরু হয় দেশজুড়ে।

হত্যার ঘটনায় মামলা হয়। গ্রেপ্তার, অভিযোগপত্র গঠনের পর বিচার শুরুর অপেক্ষা। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেল করোনা মহামারি। অনেকেরই হয়ত মনে নেই আবরারের কথা।

তবে নিজের ভাইকে ভোলা সম্ভব নয়। আবরার ফাইয়াজও তা ভুলতে পারছে না সেসব দুঃসহ স্মৃতি। নিজের ভাইকে ছাড়া এবার প্রথম তারা ঈদ করতে যাচ্ছে।

ভাইকে স্মরণ করে আবরার ফাইয়াজ রবিবার ফেইসবুকে লেখেন-

‘সাধারণত প্রতিবছর ঈদের আগের দিন আমরা দুই জন গ্রামের বাড়িতে চলে যেতাম। আব্বু আম্মু ঈদের দিন সকালে যেত। অক্টোবরের পর ভেবেছিলাম আমাদের ঈদ আর কোনোদিন আগের মতো হবে না। আম্মু বারবার বলে আর কোনোদিন দুইজন একসাথে ঈদের নামাজ পড়তে যাবে না। কিন্তু এবার শুধু আমাদেরই না কারোরই ঈদ আর আগের মতো হচ্ছে না।

প্রথম ভাইয়াকে ছাড়া ঈদ হবে এবার। আমরা আর গ্রামেও যায়নি এবার ঈদের আগের দিন। কিন্তু ভাইয়া অনেক আগে থেকেই গ্রামে আছে।।। সবাইকে,

ঈদ মুবারক।।’

একটি ছবি দিয়ে ফাইয়াজ তার ভাইকে স্মরণ করে লেখে-

‘এটাই শেষ ঈদ ছিলো সবাই একসাথে….’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর