,

অমনি হচ্ছেন‘মাসুদ রানা’র নায়িকা

news-image

বিনোদন প্রতিবেদক : কাজী আনোয়ার হোসেনের আইকনিক গোয়েন্দা চরিত্র ‌‘মাসুদ রানা’ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার অনেক পরিকল্পনা। বছর দুয়েক ধরে সিনেমাটি প্রসঙ্গে অনেক কথা হলেও সবকিছু ঠিক মতো হচ্ছিল না।

এবার মাসুদ রানার অন্যতম নারী সঙ্গী নবনীতাকে পাওয়া গেল। এই চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রামের মেয়ে সৈয়দা তৌহিদা হক অমনি। এই নবাগতের বেশ কিছু ছবি প্রকাশ করে এমন ঘোষণা এলো জাজের ফেইসবুক পেজে।

সেখানে বলা হয়, ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অমনি শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর। আর প্রকাশিত ছবি বলে দিচ্ছে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে আগে থেকেই যুক্ত। জাজের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমনি।

গত বছরের ২৯ আগস্ট ফেইসবুকে জাজের ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, ‘মাসুদ রানা’য় অভিনয় করবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। পরে এ নায়িকা জানান, এ ছবি সম্পর্কে কিছুই জানেননি।

এই সিরিজের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ।

প্রথম সিনেমা প্রসঙ্গে জাজ জানিয়েছিল, সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের সিলভারলাইন। ‘মাসুদ রানা’র বাজেট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। শুটিং হবে বেশ কয়েকটি দেশে। পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। ওই সময় কয়েকজন হলিউড ও বলিউড অভিনেতার নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন হলিউডের মিকি রকে, গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্টড, মাইকেল পেয়ার, ভারতের বক্সিং তারকা গ্রেট খালিসহ অনেকে। টেকনিশিয়ান হিসেবে হলিউডের বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

অবশ্য কিছুদিন আগে সৈকত নাসিরের পরিচালনায় ‘মাসুদ রানা’র স্থানীয় সংস্করণ নির্মাণের ঘোষণা দেয় জাজ। এই ছবির কাজ শুরুর কথা চিল এপ্রিলে। আর নতুন নায়িকা অমনি কোনো ছবিতে থাকছেন তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর