,

আম্পানে পশ্চিমবঙ্গ লণ্ডভণ্ড : নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পান ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। আনন্দবাজার অনলাইন জানায়, এ পর্যন্ত ভারতের এ রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। কয়েক হাজার ঘর-বাড়ি ও গাছ ভেঙে পড়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের উপকূলে। তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫৫-১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতায় সেই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার। এর জেরে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অবস্থাও ভয়াবহ। হাজার হাজার কাঁচাবাড়ি এবং গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে। রাত পর্যন্ত কলকাতাসহ বিভিন্ন জেলা মিলিয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন মারা যান কলকাতায়।

ভারতের অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঝড়ের পুরোটাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০-১২ জন মৃত্যুর খবর মিলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর