,

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত, ৫ পুলিশ আহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মামাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত মোঃ সুজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রবিবার দিনগত গভীর রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুনের ঘটনায় গ্রেফতারকৃত সুজনের দেওয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায়। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও গুলি চালায়। উভয় পক্ষে গুলি বিনিময়ের সময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
বাঞ্ছারামপুর থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক এ এসআইসহ পাচঁঁ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ ৩৩ রাউন্ড গুলি ছুঁড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর