,

রংপুরে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন কারুপণ্যের জিএমসহ আরও ৬ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোববার দুপুরে ওই ছয়জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।

এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেনে।

বাড়ি ফেরাদের মধ্যে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমৃরত নাজমুন নাহার (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রেজওয়ানা বেগম (৪৫) এবং শাহীনা পারভীন (৪০), রংপুর কারুপণ্য লিমিটেডের জিএম সৈয়দ অনোয়ার হাবিব (৪৩) এবং নগরীর রাধাবল্লভ এলাকার শমসের আলী (৫৫) ও সিটি করপোরেশন এলাকার কুদরত ই খোদা (৪২) রয়েছেন।

তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ মে নাজমুন নাহার, এর পরের দিন শমসের আলী, সৈয়দ অনোয়ার হাবিব ও রেজওয়ানা এবং ৯ মে শাহীনা পারভীন ও কুদরত ই খোদা হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে এই ছয়জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরা ওই ছয়জনকে হাসপাতালের তত্ত¡াবধায়কসহ চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা