শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনরুই ও বাদুড়ের সংস্পর্শে করোনার উৎপত্তি!

news-image

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে মহামারি সৃষ্টিকারী জীবাণু করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে এবার নতুন তথ্য সামনে এসেছে। এক গবেষণায় দেখা গেছে, বনরুই (প্যাঙ্গোলিন) ও বাদুড়ের শরীরে থাকা দুটি ভাইরাসের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আজকের করোনাভাইরাস।

সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং গুয়াংডং ল্যাবরেটরির চীনা গবেষকরা তুলনামূলক জিনোমিক বিশ্লেষণে জন্য একটি সমীক্ষা চালিয়েছিলেন। গত বৃহস্পতিবার ন্যাচার জার্নালে প্রকাশিত ওই গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের বৈশ্বিক টেলিভিশন চ্যানেল সিজিটিন।

এই গবেষণায় বলা হয়েছে, বনরুই তথা প্যাঙ্গোলিনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগ মহামারি কোভিড-১৯ এর জীবাণু সার্স-কোভ-২ এর উপস্থিতি রয়েছে। মালয়েশিয়ার ২৫টি প্যাঙ্গোলিনের মধ্যে ১৭টির শরীরে সার্স-কোভ-২ এর ই, এম, এন এবং সি জিনের ১০০, ৯৮.৬, ৯৭.৮ ও ৯০.৭ শতাংশ মিল রয়েছে। তাই বলা হচ্ছে যে, প্যাঙ্গোলিনের শরীরে থাকা সার্স-কোভ এবং বাদুড়ের আরএটিজি১৩ ভাইরাস সংস্পর্শে এসে বিবর্তন ঘটিয়ে আজকের করোনাভাইরাসের সৃষ্টি করেছে।

দেখতে ভয়ংকর হলেও অত্যন্ত লাজুক ও নিরীহ স্বভাবের প্রাণী এই বনরুই। চোরাই পথে রপ্তানি করা বিশ্বের বিপন্ন প্রাণির তালিকায় শীর্ষে রয়েছে এই প্রাণীটি। বহুকাল ধরেই এশিয়া তথা পুরো বিশ্ব থেকে চীন এবং ভিয়েতনামে এই প্রাণীটি চোরাই পথে আমদানি করা হয়। বনরুয়েইর শরীরে থাকা আঁশ ও মাংসের ব্যাপক চাহিদা রয়েছে এসব দেশে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ