,

ভারতে কারখানার বিষাক্ত গ্যাসে ১৩ জনের মৃত , অসুস্থ ১০০০

news-image

অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি এক হাজারের বেশি মানুষ।

কারখানাটির কর্মকর্তাদের সূত্রে এনডিটিভি জানায়, একধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয় বিশাখাপত্তনমের এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কারখানাটিতে। আর সেই গ্যাস কোনোভাবে বাইরের বাতাসে মিশে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিভিএমসি) টুইট করে, এলজি পলিমারে ছিদ্র দেখা গেছে, সেখান থেকেই বিষাক্ত গ্যাস বাইরে এসেছে।

কারখানা থেকে যে গ্যাস ছড়িয়ে পড়ছে তা প্রথম টের পান স্থানীয় বাসিন্দারাই। আরআর ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারা জানান, তাদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করতে শুরু হয়েছে ও নিশ্বাস-প্রশ্বাসে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এরপরেই অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকারীদের তোলা মোবাইল ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস লিক হওয়ার খবর টের পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। জিভিএমসির পক্ষ থেকে টুইট করে স্থানীয় এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাদের ঘর থেকে বাইরে না আসার অনুরোধ করা হয়।

এদিকে গ্যাস লিক হয়ে মৃত্যুর ঘটনাটি জানার পরেই শোকপ্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান এবং বিশাখাপত্তনমের প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি