,

বেড়েই চলছে কর্মমুখী মানুষের ঢল

news-image

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অন্যান্য স্বাভাবিক সময়ের মতোই মানুষ চলাচল করছে। গায়ে গা লাগিয়ে চলাচল দেখে বোঝার উপায় নেই মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণের ভীতি রয়েছে। একদিকে যাত্রীরা ঢাকা থেকে বাড়ি ফিরছে, অন্যদিকে গার্মেন্টসসহ বিভিন্ন মার্কেট খোলার ঘোষণা দেয়ায় ঢাকামুখী মানুষের চলাচল বেড়েছে। কর্মমুখী মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-পথ পার হয়ে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঢাকায় কর্মমুখী শতশত মানুষ হচ্ছে ফেরি পারাপার হচ্ছে গাদাগাদি করে। আবার ঢাকা থেকে শতশত যাত্রী ঘরমুখী হচ্ছে। এ সময় ফেরিঘাটে যাত্রীদের মাঝে কোন সামাজিক দূরত্ব নিয়ে চলতে দেখা যায়নি। বরং ফেরিতে ওঠা-নামার সময় যেন প্রতিযোগিতা শুরু হয়েছে।

এদিকে আইনশৃংখলা বাহিনীর কোন সদস্যকে ফেরিঘাট এলাকায় আজও দেখা যায়নি। এতে জনসাধারণকে নিয়ন্ত্রণে রাখা যায়নি।

এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে প্রায় দুইমাস ধরে। স্বল্প পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আগে যেখানে ১৫ থেকে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হত। এখন করোনাভাইরাসের কারণে তা সীমিত আকারে ৬ থেকে ৭টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ফেরিগুলোতে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার হচ্ছে। সেইসাথে যাত্রীরা দৌলতদিয়া এবং পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, এই রুটে বর্তমান ২টি রোরো (বড়) ফেরি ও ৪টি ইউটিলিটিসহ (ছোট) মোট ৬টি ফেরি চলাচল করছে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্য। বিকালে যানবাহনের চাপ বেশি থাকলে ফেরির সংখ্যা ও বাড়ানো হয়।

তিনি জানান, যানবাহন পারাপারের সময় প্রতিটি ফেরিতে শতশত যাত্রী নদী পারাপার হচ্ছে। ফেরি চলাচল করলে যাত্রী পারাপার করবে, তা রোধ করা সম্ভব নায়। যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করে ঘাট ইজারাদার এ পুলিশ প্রশাসন। এতে বিআইডব্লিউটিসির কিছু করার নেই।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি