,

বিশ্বের সবুজ শহরের তালিকার শীর্ষে ভিয়েনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সেরা ১০টি সবুজ শহরের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তার পরেই দ্বিতীয় স্থানে জার্মানির মিউনিখ শহর, আর তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানির বার্লিন। কানাডিয়ান-আমেরিকান সংস্থা রেসোন্যান্স এই তালিকা প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, পৃথিবীর ১০০টি শহরের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সেরা ১০টি সবুজ শহর নির্বাচন করা হয়েছে। মূলত সবুজ বনায়নের পরিধি, নবায়নযোগ্য জ্বালানি, বাতাসে দূষণের পরিমাণ, গণপরিবহন ব্যবস্থা, পথচারী বান্ধব রাস্তা ইত্যাদির ওপর ভিত্তি করে সবুজ শহরের তালিকা ঘোষণা করা হয়।

প্রথম স্থান দখল করা ভিয়েনার গণপরিবহন ইউরোপের জন্য একটি মানদণ্ড হিসেবে পরিচিত এবং শহরটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাৎসরিক গণপরিবহন টিকিট ব্যবহার করে থাকেন বলে জানায় রেসোন্যান্স।

এ ব্যাপারে ভিয়েনার মেয়র মাইকেল লূডভিক জানান, ভিয়েনার শহরের পার্ক ও সবুজ বনায়ন সকলের জন্য উন্মুক্ত, যা ভিয়েনার জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তনের এই সময় ভিয়েনার উন্মুক্ত পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

গত কয়েক বছর ধরে পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শীর্ষ স্থান দখল করে আছে। এর মধ্যে ভিয়েনা জায়গা করে নিলো পৃথিবীর সেরা সবুজ শহরের তালিকায়, যোগ করেন ভিয়েনার মেয়র।

এই অর্জনে ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত বলে জানা গেছে। করোনাভাইরাসের সংকট কাটিয়ে ওঠার পর ভিয়েনার জনগণের জন্য এটি একটি বিশেষ প্রাপ্তি বলে জানিয়েছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর