,

প্রকাশ্যে নকল কিম জং-উন!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মৃত্যুর গুঞ্জন। দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে ২০ দিন পর প্রকাশ্যে এসে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি। সে দেশের সরকারি টিভি চ্যানেলে দেখানো হয় কিম জং-উনের প্রত্যাবর্তনের অনুষ্ঠান।

তবে প্রায় তিন সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কিম জং-উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও উঠছে প্রশ্ন। দাবি করা হচ্ছে কিম জং-উন নন বরং তার ‘বডি ডাবল’ ওই সার কারখানা উদ্বোধন করেন। অর্থাৎ, তার মতো দেখতে আরেকজনকে কিম বলে চালানো হয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে হিটলার, স্টালিন, চার্চিলরা করেছিলেন। এমনকি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনেরও ‘বডি ডাবল’ ছিল।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রথম এমনটি দাবি করেন চীনের এক মানবাধিকার কর্মী জেনিফার জেং। নিজের এ দাবির পক্ষে ছবি পোস্ট করে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি।

কিমের পূর্বের ছবিগুলোর সঙ্গে সার কারখানা উদ্বোধনের ছবির বেশকিছু অমিল রয়েছে। যেগুলো এ সন্দেহকে আরও উসকে দিয়েছে। নতুন ছবিতে কিমকে বেশ স্থুল দেখাচ্ছে।

এ ছাড়া তার কান ও মুখের আকৃতি, চুলের স্টাইল, দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। পূর্ববর্তী একটি প্রতিবেদনে কিমকে তার বডি ডাবলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।

যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়া।

কিমের অজ্ঞাতবাসের সময় ৫০ জনের চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন। তবে সেই প্রসঙ্গে পরবর্তী সময়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা