,

ঋষি-নীতুর ৪৬ বছর আগের বিয়ের কার্ড ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : ঋষি কাপুর ও নীতু সিংয়ের ৪৬ বছর আগের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে।

জানা যায়, ‘জাহরিলা ইনসান’ সিনেমার শুটিং করতে গিয়েই নীতু সিংয়ের সঙ্গে আলাপ হয়েছিল ঋষি কাপুরের। সেখানেই নীতুর প্রেমে পড়েছিলেন ঋষি।

বেশ কয়েক বছর আগে পুরোনো সেই কথা শেয়ার করতে গিয়ে ঋষি কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার মনে আছে, সেসময় আমার তৎকালীন প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছিল। আমি ওকে ফিরে পাওয়ার জন্য টেলিগ্রাম করতে চাইছিলাম, সেটা লিখতে আমি নীতুর সাহায্য চাই। তার ঠিক পরে আমি বুঝতে পারলাম, নীতু আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন।

আমি যখন ইউরোপে শুটিং করতে গেলাম, তখন নীতুর কথা খুব মনে পড়ছিল। তখন আমি ইউরোপ থেকে কাশ্মীরে নীতুকে টেলিগ্রাম করে জানালাম, যে আমি ওর কথাই ভাবছি।

অন্যদিকে নীতু কাপুর পরবর্তীকালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঋষির সঙ্গে প্রথম আলাপ কখনোই সুখকর ছিল না। ওর সবকিছুতেই কথা বলার অভ্যাসে লোকজন বিরক্ত হতো। এমনকি আমার মেকআপ ও পোশাক নিয়েও কথা বলতো। আমি ভীষণই বিরক্ত হয়েছিলাম। আমি ভাবলাম এই ছোকরা সকলকে বিরক্ত করে দেয়। আমি খুব রেগে গিয়েছিলাম। তখন অবশ্য আমার বয়স খুবই কম ছিল।

যদিও এই নীতুই পরে ধীরে ধীরে রাজ কাপুরের ছোট ছেলে ঋষির প্রেমে পড়ে যান। নীতু জানান, তিনি যখন ঋষির সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন, তখন তার মা সঙ্গে তার এক কাজিনকে পাঠিয়েছিলেন।

নীতু আরও জানান, একদিন ডেটে গিয়ে হঠাৎ ঋষি তাকে প্রশ্ন করে বসেন, বিয়ে নিয়ে কী ভাবছি। উত্তরে নীতু বলেছিলেন, বিয়ের জন্য ছেলে খুঁজছি। এমন জবাবে অবাক হয়ে ঋষি কাপুর বলেছিলেন, তাহলে আমি? ব্যস, এভাবে হয়েই গেল ঋষি কাপুর ও নীতু সিং-এর বিয়েটা।

১৯৮০ সালের ২৩ জানুয়ারি মুম্বাইয়ের চেম্বুরে আর কে স্টুডিওতে বসেছিল তাদের বিয়ের আসর। সম্প্রতি, ঋষি কাপুর-নীতু সিংয়ের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর