,

ইতালি তৈরি করল করোনার সফল টিকা!

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত (বুধবার দিবাগত রাত ১২টা) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৭৮ হাজার ২৫২ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৬১ হাজার ৩২১ জনের।

এই ভাইরাসের কবলে পড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলার জন্য গোটা বিশ্ব মরিয়া হয়ে ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো বিভিন্ন দেশ চেষ্টা চালাচ্ছে নিরন্তর। আর এরই মধ্যে ইতালির বিজ্ঞানীরা দাবি করলেন, এই ভাইরাসে সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য তারা একটি ভ্যাকসিন তৈরি করেছেন। এই ভ্যাকসিন মানুষকে করোনা থেকে রক্ষা করবে।

দেশটির টাকিস নামে এক সংস্থা একটি করোনার ভ্যাকসিন তৈরি করেছে। এটি ইঁদুরের দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। আর তার ফলে মানুষের কোষেও এটি কাজ করবে বলে মনে করা হচ্ছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে এই ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে।

টাকিসের সিইও লুইগি অরিসিচিও জানিয়েছেন, এই প্রথম এমন একটি ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে যা মানবদেহে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম। এটি অত্যন্ত উন্নত পর্যায়ের। গ্রীষ্মের পরই মানবদেহে এর পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

করোনার এই ভ্যাকসিন ইঁদুরের শরীরে এরই মধ্যে প্রয়োগ করা হয়েছে। স্পালানজানি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এখন পর্যন্ত বিশ্বে প্রথম ভ্যাকসিন যা করোনাকে প্রতিহত করার প্রমাণ দিয়েছে। আশা করা যায় যে এটি মানুষেরও কাজ করবে। এর একটি টিকা দেওয়ার পরে, ইঁদুরের দেহে অ্যান্টিবডিগুলো তৈরি শুরু হয়ে যায়। যা ভাইরাসগুলো মানুষের কোষগুলোতে সংক্রমিত হতে বাধা দিতে পারে বলে জানিয়েছেন অরিসিচিও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা