,

করোনা : শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ মে পর্যন্ত ছুটির আদেশ জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজের ছুটির মেয়াদ আবার বেড়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে ছুটি ৩০ মে পর্যন্ত নির্ধারণ করেছে।

ছুটির আদেশে বলা হয়, ছুটির সময়ে নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‌‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণিপাঠ গ্রহণ করবে। আর কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।

এরআগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে, রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষা সচিব বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে।

দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগেই রমজানের ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

করোনাভাইরাস প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হতে পারে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর