,

সাতক্ষীরায় ভ্যানে সন্তান প্রসব, তদন্তে দুই কমিটি

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি হতে না পেরে সদর হাসপাতালের গেটের সামনে এক নারীর সন্তার প্রসবের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন পৃথক এই কমিটি গঠন করেন।

এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে খাদ্যসামগ্রী নিয়ে শিশু রুদ্র দাস ও তার মাকে দেখতে যান সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, নবজাতকের জন্য শিশুখাদ্য ও তার মায়ের জন্য পুষ্টিকর খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদারের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিতে তিনি সেখানে যান।

এছাড়া বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালের গেটের সামনে চত্বরে ভ্যানের উপর একটি ছেলে সন্তান জন্ম দেন গৃহবধু শিমুলী রানী দাস। তিনি ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। বর্তমানে বাবার বাড়ি সদর উপজেলার মাছখোলা ঝুঁটিতলা এলাকায় অবস্থান করছেন।

ওই দিন ভোরে শিমুলী রানীর প্রসব বেদনা দেখা দিলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে ভর্তিও নেয়নি, দেয়নি কোন চিকিৎসা। এর কিছুক্ষণের মধ্যে প্রসব যন্ত্রনা বেড়ে গেলে তাদের সাথে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন ধাত্রীর সহায়তায় হাসপাতালের গেটের সামনেই ভ্যানের ওপরে পুত্র সন্তানের জন্ম দেন শিমুলী রানী দাশ। এর পরপরই তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা-সন্তান দু’জনই সুস্থ আছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানকে প্রধান করে তিনিও তিন সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত টিম গঠণ করেছেন। উক্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুটি প্রতিবেদন হাতে পেলে তাদের রিপোর্ট অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেয়া হবে জানান সিভিল সার্জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি