,

শ্রীলঙ্কায় ২৪ ঘণ্টা কারফিউ জারি

news-image

অনলাইন ডেস্ক : হুট করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও কারফিউ জারি করা হয়েছে শ্রীলঙ্কায়। আজ বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে ২৪ ঘণ্টার জন্য কারফিউ বহাল থাকবে।

শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৬৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যার মধ্যে ৩২৭ জন আক্রান্ত হয়েছে ২২ এপ্রিলের পর। অর্থাৎ বর্তমান আক্রান্তের অর্ধেকের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন গত এক সপ্তাহে। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত সাতজন।

সংবাদ সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নৌবাহিনীর সদস্য কিংবা তাদের স্বজন। করোনাভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসা একদল মাদকাসক্ত ব্যক্তি কোয়ারেন্টিন উপেক্ষা করলে তাদের ধরতে নৌবাহিনী পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ওই নৌ সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নৌ-ঘাঁটিটি কোয়ারেন্টিন করে দিয়ে নাবিকদের আইসোলেশনে রেখেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, কলম্বোকে করোনাভাইরাসের হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে কারণে শহরটিতে মানুষজনের চলাচল একেবারে সীমাবদ্ধ করা হয়েছে। তবে যেসব জেলায় করোনার প্রকোপ কম, মানুষজন নিয়ম মেনে সেখানে সীমিত পরিসরে চলাচল করতে পারছে।

এদিকে সে দেশের পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কড়া নজরদারি চালাচ্ছে। নিয়ম ভঙ্গ করার কারণে গত মাস থেকে অন্তত ৪১ হাজার মানুষকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা