,

যুক্তরাজ্যে বছরজুড়ে সামাজিক নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে যুক্তরাজ্যের জনগণকে করোনার চিকিৎসায় নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ না পাওয়া পর্যন্ত ব্রিটেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে চলতি বছরজুড়েই এই সামাজিক নিষেধাজ্ঞাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইংল্যান্ডের চীফ মেডিকেল অফিসার ক্রিস হোয়াইটি ডাউনিং স্ট্রীট থেকে দেওয়া এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন।

অধ্যাপক ক্রিস হুইটির বরাত দিয়ে বিবিসি জানায়, খুব শিগগিরই জীবন হঠাৎ স্বাভাবিক হয়ে উঠবে এমন প্রত্যাশা করা ‘সম্পূর্ণ অবাস্তব’।
এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) সামাজিক নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, করোনাভাইরাস ‘দীর্ঘকাল আমাদের সঙ্গে থাকবে’।

এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সতর্ক হতে বলেছেন ডব্লিউএইচও’র প্রধান ডা. টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়েসাস।

আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোয় কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা যে ক্রমশ বাড়ছে, সেই প্রবণতা সম্পর্কে সতর্কও করেছেন তিনি। তিনি বলেছেন, চলমান লকডাউন তুলে দেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এ দিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ২৮৩ জনে। আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৬ হাজার ৯২৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১০ হাজার ২৮৫ হাজার মানুষ।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১৮ হাজার ১১৫ জন মানুষ মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর