,

নবীনগরের এক চিকিৎসকের করোনা পজেটিভ

news-image
নবীনগর (ব্রা‏‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়েছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক।
জানাযায়, নবীনগর উপজেলায়  কোভিড-১৯ করোনা সন্দেহে নবীনগর সরকারী হাসপাতালের ডাক্তার স্টাফ সহ আরো ৪৮ জনের নমুনা সংগ্রহ করে গত ১৭ এপ্রিল ঢাকায় প্রেরণ করা হয়। আজ বিকেলে আসা ওই রিপোর্টে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল বারীর করোনা পরীক্ষার রিপোর্টটি পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান   জানান, হাসপাতালের সকল স্টাফদের নমুনা সংগ্রহ করে গত পাঁচ দিন আগে ঢাকায় পাঠানো হয়। এরই মধ্যে ডা. আব্দুল্লাহ  আল বারীর নমুনা  ব্যতীত বাকি সবার রক্তে করোনা নেগেটিভ পাওয়া যায়। কিন্তু ডেন্টাল সার্জন ডা. বারীর নমুনা পরিক্ষার  ফল পাঁচ দিন পর আজ পাওয়া যায়। সেখানে বারীর রক্তে করোনা পজেটিভ পাওয়া যায়। সরকারি হাসপাতালটি লকডাউনের বিষয়ে ডাঃ হাবিবুর রহমান বলেন, সিভিল সার্জন স্যারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি  লকডাউন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা