,

করোনা আক্রান্তদের সেবা করতে হাসপাতালে সুইডেনের রাজকন্যা!

news-image

অনলাইন ডেস্ক : সুইডেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫৪০ জন। এরই মধ্যে দেশটিতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৩৩ জনের। করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হাসপাতালে ছুটে গেছেন সে দেশের রাজকন্যা সোফিয়া।

নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনা রোগীদের সেবায় সহায়তা করার জন্য অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বর্তমানে তিনি সোফিয়াহেমেট হসপিটালে করোনা রোগীদের সহায়তায় নিয়োজিত আছেন।

জানা গেছে, করোনা রোগীদের সরাসরি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি জড়িত নন। হাসপাতালের নার্স ও ডাক্তারদের সহায়তা করছেন তিনি। কারণ, ওই হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। চিকিৎসা সেবাকর্মীদের সহায়তার জন্য সপ্তাহে অন্তত ৮০ জনকে প্রশিক্ষণ দেবেন তিনি; অনলাইনে নেওয়া প্রশিক্ষণ তিনি অন্যদের দেবেন। তার কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে অন্যরা ডাক্তার ও নার্সদের সহায়তা করবে।

রাজপরিবার থেকে জানানো হয়েছে, আমরা যে বিশাল সঙ্কটের মধ্যে পড়েছি, তা থেকে উত্তরণে রাজকন্যা যুক্ত হয়ে স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ে সহায়তা করতে চায়।

সোফিয়াহেলমেট হসপিটালের মুখপাত্র জানিয়েছেন, সোফিয়া এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছাসেবকরা সরাসরি রোগীদের চিকিৎসা সহায়তা দেবে না। তারা ডাক্তার ও নার্সদের সহায়তা করবে। তারা মূলত, জীবাণুনাশক ছেঁটাবে, রান্নাঘরে কাজ করবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর