,

ব্রাহ্মণবাড়িয়ায় মারা যাওয়া দুইজন করোনা আক্রান্ত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা যাওয়া দুইজন করোনা ভাইরাস পজিটিভ ছিলেন। রোববার দুপুরে তাদের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে পজেটিভ এসেছে। জেলার আখাউড়া উপজেলায় গত ৯ এপ্রিল ভোর রাতে এক নারী (৪০) জ্বর ও সর্দি-কাশি নিয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই নারী ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি গ্রামে আসার পর থেকেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু তিনি ভয়ে নিজের অসুস্থতার কথা কাউকে জানাননি। মারা যাওয়ার পর আখাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই নারীর নমুনা সংগ্রহ করে।

অপরদিকে আখাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, নমুনা পরীক্ষার রিপোর্টে ওই নারী করোনা ভাইরাস পজিটিভ ছিলেন। গ্রামটিতে মানুষের চলাচলে আরও কঠোরতা অবলম্বনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই এলাকার উদ্দেশে আমরা রওনা হয়েছি।

এদিকে গত ৭ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে নাসিরনগর উপজেলায় এক প্রবাসী (৩৫) মারা যান। পরবর্তীতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনেও ছিলেন। কোয়ারেন্টিন থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরে ৪ এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে তার কিছু পরীক্ষা-নীরক্ষা করা হয়। এতে তার শরীরে টাইফয়েডের জীবাণু ধরা পড়ে। এরপর ৭ এপ্রিল তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। মারা যাওয়ার পরে তার কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, দুপুরে ওই প্রবাসীর নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর