,

রংপুরে টিসিবির আড়াই লাখ টাকার মালামাল উদ্ধার: আটক ১

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর পশ্চিম খাসবাগে মজুদকৃত টিসিবির আড়াই লাখ টাকা মূল্যের মালামালসহ আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্তি উপ- কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, শুক্রবার বিকেলে নগরীর পশ্চিম খাসবাগ গ্রামের তুহিন ট্রেডাসের মালিক আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবি’র পণ্যগুলো মজুদ করা হয়েছিল ।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বস্তা চিনি, ১০৬ কার্টুন সোয়াবিন তেল ও এক বস্তা ডাল উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক আব্দুল হালিমকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালগুলো টিসিবি’র ডিলার আজমল হোসেন ও আনোয়ার হোসেনের।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহাকারি কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন গণমাধ্যমে জানান, আটককৃতকে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিলার দুজনকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর