রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৬ বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে নতুন করে ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ জন বাংলাদেশি রয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ৩১ মার্চ ৬ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। ১৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯২৬ জন৷

আজকে আরও ১২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪০ জন। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৩ জনের মৃত্যু হয়েছে৷

আক্রান্তদের ৪৭ জনের মধ্যে ১৬ জনই বাহিরের দেশে থেকে এসেছে। তারা সর্বশেষ যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ৩১ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ১৩ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ ছিল। ১৮ জনের তথ্য এখনও অজানা রয়েছে৷

এদিকে আজকে নতুন ক্লাস্টার তুগান ওয়েস্টলাইট ডরমিটরি থেকে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ৪২৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

২৬০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেন ফ্যাকাল্টি অ্যাট ডি রিসোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ ছুঁই ছুঁই। মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ লাখ ৯৯ হাজার ৭৪১, মারা গেছেন ৩৮ হাজার ৭২১ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু