,

পদ্মা সেতুর ৪ কিলোমিটারের বেশি দৃশ্যমান

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতুতে বসেছে ২৭তম স্প্যান। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে চার কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হলো পদ্মা সেতু।

আজ শনিবার সকালে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৭ ও ২৮ নম্বর পিলারে ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে পদ্মা সেতুর ৪০৫০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৭ ও ২৮ নম্বর পিলারের কাছে পদ্মা সেতুর ২৭তম স্প্যানটি নিয়ে রাখা হয়। এরপর আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মার্চ মাসে বিকেলের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই প্রতিটি স্প্যান বসানোর জন্য দুই দিন করে সময় রাখা হয়েছে। একদিন স্প্যান পিলারের কাছে নেওয়া হবে, পরের দিন তা বসানো হবে।

তিনি জানান, পদ্মা সেতুর স্প্যান ও পিলার নির্মাণের কাজ শেষ দিকে। পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে, ২৭তম স্প্যান বসানো হয়েছে। ডকইয়ার্ডে আরও দুটি স্প্যান রয়েছে। ৪২টি পিলারের মধ্যে ৪১টি পিলার নির্মাণ শেষ, এখন সর্বশেষ পিলার নির্মাণের কাজ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তা শেষ হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি)। আর নদী শাসনের কাজ করছে অপর চীনা প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর