,

সেই এসিল্যান্ড প্রত্যাহার

news-image

তিনজন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে ‘বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ’ করায় যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ শনিবার  বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কর্মকর্তাকে মনিরামপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন  বলেন, “ওই কর্মকর্তা সিনিয়র সিটিজেনের সঙ্গে অমানবিক, বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। আমরা তাকে প্রত্যাহার করতে ডিসিকে নির্দেশ দিয়েছি।”
জনপ্রশাসন সচিবের নির্দেশনার পর পরই এসিল্যান্ড সাইয়েমাকে প্রত্যাহার করে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে অফিস-আদালত বন্ধ রেখে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে সরকার। আর এটা বাস্তবায়ন করতে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মাঠ প্রশাসন কাজ করছে।

শুক্রবার যশোরের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাইয়েমা হাসান। এ সময় মাস্ক না পরায় দুইজন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে নিজের মোবাইল ফোনে সেই ছবি ধারণ করেন তিনি।

এই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। সরকারী কর্মকর্তাদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। বয়স্কদের সঙ্গে সাইয়েমার এই আচরণের বিচার দাবি করেন অনেকে।

জনপ্রশাসন সচিব হারুন বলেন, “মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই দুইজন সিনিয়র সিটিজেনের বাড়িয়ে গিয়ে ক্ষমা প্রার্থনা করে স্যরি বলে আসতে বলেছি।”

এসিল্যান্ড সাইয়েমার ওই দুইজনের বাড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, “ওই কর্মকর্তা ভুল করেছেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব যেন অন্যরা শিখতে পারে।

“সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে কেউ যেন অকর্মকর্তাসুলভ আচরণ না করেন। কেউ এ ধরনের আচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আমরা ডিসিদের দিয়েছি। বলেছি, মনে রাখতে হবে তারা মাস্টার নয়, সেবক; তারা যেন জনগণের সেবা করেন।”

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা