,

মৃতদের মর্যাদাকে যেভাবে অস্বীকার করছে ইতালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে প্রতিদিন শত শত মানুষের মৃত্যুর জেরে অন্ত্যেষ্টিক্রিয়া বন্ধ ঘোষণা করেছে ইতালি। অনেক আক্রান্তকে পরিবারের পক্ষ থেকে বিদায় জানানোর সময়ও দিচ্ছে না করোনাভাইরাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ইতালিতে করোনায় মৃতদের করুণ পরিণতির কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ব্যক্তিদের অন্তিম যাত্রায় যে মর্যাদা দেওয়া হয়, তা দিচ্ছে না ইতালি। দেশটির মিলানের একটি অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠানের কর্মী আন্দ্রে সিরাতো বলেন, ‘এই মহামারি এক ব্যক্তির দুবার মৃত্যু ঘটায়।’

তিনি বলেন, ‘মৃত্যুর আগে প্রথমে প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। এরপর কী হয় তা আর প্রকাশ করা হয় না।’ ‘মৃতদের পরিবারগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এটি মেনে নেওয়া সত্যি কঠিন’ যোগ করেন অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠানের ওই কর্মী।

ইতালিতে করোনাভাইরাসে অনেকেই হাসপাতালের আইসোলেশনে মারা যাচ্ছেন, যাদের আশেপাশে পরিবারের বা আত্মীয়-স্বজন নেই। সংক্রমণ এড়াতে পরিবার-পরিজনদের হাসপাতাল পরিদর্শনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

যদিও ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মৃতদেহ থেকে করোনাভাইরাস ছড়ায় না, তবে এটি মৃত ব্যক্তির জামাকাপড়ে এক ঘণ্টার মতো বেঁচে থাকতে পারে। তাই দ্রুত লাশ প্যাকেটবন্দী করা হচ্ছে।

ম্যাসিমো ম্যানক্যাসট্রোপা নামে ক্রেমোনা শহরের আন্ডারটেকার বলেন, ‘অনেক পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তিকে শেষবারের মতো দেখার অনুরোধ করা হচ্ছে। কিন্তু এটি সম্পূর্ণ নিষিদ্ধ। পরিষ্কার কাপড়েও মৃতদের শেষকৃত্য করা হচ্ছে না। অধিকাংশকেই হাসপাতালের গাউনেই শেষকৃত্যু করা হচ্ছে বলে জানান তিনি।

করোনাভাইরাসে পুরো পৃথিবীর মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। দেশটিতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৩ জনে।

বুধবার দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। তবে এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা