,

ঝুঁকি নিয়ে সাধারণ মানুষদের পাশে মিষ্টি জান্নাত

news-image

বিনোদন প্রতিবেদক : মারণব্যাধী করোনাভাইরাসের আতঙ্কে বিশ্ব যেনো স্থবির হয়ে পড়েছে। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। ফলে অনেক সাধারণ মানুষই বেকার হয়ে পড়ছেন।

সাধারণ এসব মানুষদের পাশে করোনা সচেতনতায় নানা সামগ্রি বিতরণ করলেনস চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুধবার সকাল ৯টা থেকে এ নায়িকা শাহবাগে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে বিতরন করেছেন মাস্ক, স্যানিটাইজার ও সাবান।

মিষ্টি জানান, বেলা দেড়টি পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মধ্যে অনেকটা ঝুকি নিয়ে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন তিনি।

মিষ্টি বলেন, আমি ক্ষুদ্র একজন মানুষ। ইচ্ছে থাকলেও বিশাল কিছু করে দেখানোর সুযোগ নেই। তাই বর্তমান পরিস্থিতিতে সাধ্যের মধ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছি। নিজে স্বপ্রনোদিত হয়েই এ কাজটি করেছি আমি।

তবে এসব বিলি করতে গিয়ে বেশ সমস্যায়ও পড়তে হয়েছে তাকে। সাধারণ মানুষের কাছ থেকে খুব একটা সহযোগিতা পাচ্ছেন না তিনি। হুড়মুড়িয়ে সবাই চলে আসছে কাছে। বার বার কাছাকাছি আসতে নিষেধ করা সত্বেও সেটা তারা মানছেননা বলেই ‘লাভ স্টেশন’ ছবির এ নায়িকার মন্তব্য।

তবে যতটা নিরাপদ দূরত্বে থেকে এগুলো বিলি করা যায় সেটা তিনি করেছেন। বিতরণ শেষে এক প্রকার আনন্দ নিয়েই বাসায় ফিরে অন্যদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

মিষ্টি বলেন, করোনা সচেতনতায় লোক দেখানো কিংবা পাব্লিসিটির জন্য হলেও ব্যক্তিগত উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো উচিত!

এদিকে চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে আছেন প্রোডাকশনের সঙ্গে জড়িতরা। বিশেষ করে যারা কোনো প্রজেক্টে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করতেন। মিষ্টি জান্নাত তাদের পাশেও দাঁড়াবেন বলে সমকালকে জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর