,

বিনোদনের জন্য নয়, সরকার ছুটি দিয়েছে ঘরে থাকতে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, সরকার বিনোদনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেনি, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নিজ ঘরে অবস্থান করার জন্য এ ছুটি দিয়েছে।

বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কায়কাউস বলেন, ‘বর্তমানে করোনা রোধে বিশ্বের মূল নীতিই হচ্ছে ঘরে অবস্থান করা। এটি না মেনে আপনি অন্য কিছু করলে, নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন এবং হাজার হাজার লোকের জন্য হুমকি সৃষ্টি করবেন। কাজেই নিজের ও অন্যের নিরাপদের জন্য ঘরে অবস্থান করুন।’

জরুরি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত সরকারি ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার আহ্বান জানান তিনি।

ছুটি উপভোগের পরিবর্তে নিজ বাসা বাড়িতে অবস্থান করতে সকল সুযোগ-সুবিধা বহাল রেখেই সরকার এই ছুটি ঘোষণা করেছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

তিনি বলেন, এ সময়ে সরকারি অফিসের সকল জরুরি ও প্রয়োজনীয় সেবা অব্যাহত থাকবে।

কভিড-১৯ ভাইরাস প্রতিরোধে অন্যের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দেন কায়কাউস।

তিনি বলেন, জনজীবনে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এ জন্য সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এই ছুটির সময়ে কাঁচা বাজার, খাদ্য ও ওষুধের দোকান খোলা থাকবে এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা বলবৎ থাকবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর