,

বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামারী থেকে সংঘাতকবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে সোমবার এক ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সশস্ত্র সংঘাতকে এখন লকডাউনে পাঠানোর এবং আমাদের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময়।

তিনি বলেন, বন্দুকের গর্জন থামান, বোমাবর্ষণ ও বিমান হামলা বন্ধ করুন। সংঘাত বন্ধ থাকলে জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম হবে।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৫১৪ জনে। ১০ বছর ধরে গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় এই ভাইরাসে প্রথমবারের মতো এক আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ ছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আশঙ্কা– সংঘাতকবলিত দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসটি মারাত্মক রূপ নিতে পারে। এ কারণে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় যুদ্ধবিরতি কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বললেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর