,

রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে ৭৪৬

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ১২৮ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৪৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আমিন আহমেদ খান। তিনি জানান, আজ শনিবার পর্যন্ত এই বিভাগের আট জেলায় মোট ৭৪৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গেছেন ১১৮ জন। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রংপুরে ১৮১, পঞ্চগড়ে ২৮, নীলফামারীতে ১১৯, লালমনিরহাটে ৭২, কুড়িগ্রামে ১২৮, ঠাকুরগাঁওয়ে ৭৪, দিনাজপুরে ৬২ এবং গাইবান্ধায় ১১৬ জন আছেন। এছাড়াও ৫০ জনকে এই বিভাগে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে নগরীর গুড হেল্থ হাসপাতালে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্কানিংসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এদিকে রংপুরের জেলা প্রশাসক আসিব আহাসান বলেন, করোনা সচেতনতায় প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতায় থেকে কাজ করছি। তবুও যদি কেউ এ আদেশ না মান্য করেন তাহলে প্রয়োজন হলে সেখানে আমরা অভিযান চালিয়ে তাদের কোয়ারেন্টাইনে রাখব।

এছাড়াও নিত্যপণ্যের বাজারদর যেন কেউ বৃদ্ধি করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে নগরীর সিটি বাজারসহ রংপুরের ৮ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর