,

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। (২১ মার্চ) রাত সারে ৯টা পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮২হাজার ৭৪৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৪৪ ভোট। এসব কেন্দ্রগুলোতে ৬৬৮ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী। দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে ১৪৩টি কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার ছিল। এরমধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন পুরুষ ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালস করেছে। এছাড়া ২৩ জন নির্বাহী, দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের ২১টি ভ্রাম্যমাণ দল, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড ও র‌্যাবের ১০টি টিম সার্বক্ষণিক মাঠে ছিল।

গত ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ বিএনপি ও জাপার তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। বিএনপি দলীয় প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের ঝণ ও কর খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে নির্বাচন কমিশন। আপিলেও বাতিল হয় কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্র। এরফলে এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা