,

করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতায় রাস্তায় নামলেন শিল্পীরা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন শিল্পীরা। আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রুবেল, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, জায়েদ খান, আলেকজান্ডার বো, জয় চৌধুরীসহ আরও অনেকে।

‘বেদের মেয়ে জোসনা’খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সময়টা ভালো যাচ্ছে না। সারা বিশ্ব এখন করোনার কারণে থমকে গেছে। এ রোগ থেকে দূরে থাকার উপায় হচ্ছে সচেতন থাকা। জনসমাগম এড়িয়ে চলতে হবে। ব্যবহারের জিনিস, নিয়মিত হাত ধোয়া থেকে শুরু করে সবকিছুইতে সচেতন থাকতে হবে। প্রয়োজনে নামাজ বা প্রার্থনা ঘরে বসে আদায়ের চেষ্টা করতে হবে। আমরা সচেতন থাকলেই করোনা সংক্রামক দূর করতে পারব।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পীরা শুধু চলচ্চিত্রের পর্দায় কাজ করে না, দেশের বিভিন্ন সংকটময় সময় জনসাধারণের পাশেও থাকেন। এর আগেও চলচ্চিত্র শিল্পী সমিতি ডেঙ্গু সচেতনতায় কাজ করেছে। এবার আমরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করেছি।’

জায়েদ খান আরও বলেন, ‘আতঙ্কিত না হয়ে মানুষ যদি সরকারিভাবে জানানো সতর্কতা মেনে চেলে তাহলেই করোনাভাইরাস থেকে মুক্তি সম্ভব। সাধারণ মানুষকে সচেতন করতে রিস্ক নিয়ে ঘর থেকে বের হয়েছি।’

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, থিয়েটার, নাটক ও চলচ্চিত্রের শুটিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর