,

যশোরে আহত যুবলীগকর্মীর মৃত্যু

news-image

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরে অভয়নগর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিনে সন্ত্রাসীর হামলায় আহত যুবলীগকর্মী মুরাদ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত মুরাদ হোসেন উপজেলার ধোপাদি গ্রামের মুহাব্বুল সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগকর্মী মুরাদ হোসেনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

দীর্ঘ চারদিন পর তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার রাতে মারা যান।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, সন্ত্রাসীরা ওই দিন উপজেলার ধোপাদি নতুন বাজার নামক স্থানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবলীগকর্মী মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে।

দীর্ঘ চারদিন হাসপাতালে থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানা পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর