,

‘ইজতেমা এশিয়া’সহ সব ধর্মীয় জমায়েত বন্ধ হলো ইন্দোনেশিয়ায়

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া তাবলীগ জামাতের একটি ইজতেমাকে ঘিরে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন দেশটির কর্তৃপক্ষ।

শুরুতে রাজি না হলেও ইজতেমা এশিয়া নামে ওই ধর্মীয় জমায়েত বন্ধে সরকারের আহ্বানে সাড়া দিয়েছে স্থানীয় তাবলীগ নেতৃত্ব।

পূর্ব ইন্দোনেশিয়ার গোয়া অঞ্চলের বন্দর নগরী মাকাসার নিকটেই এই ইজতেমা হওয়ার কথা ছিল। এতে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে সাড়ে ৮ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

করোনার সংক্রমণের আশঙ্কায় বেশ কয়েকদিন ধরে জমায়েতটি বন্ধ করার চেষ্টা করছিলেন কর্তৃপক্ষ।

বুধবার গোয়া কর্তৃপক্ষের প্রধান আদনান পুরিছতা ইছসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে ইজতিমা স্থগিত করা সম্ভব হয়েছে।’

ইজতিমা এশিয়া বন্ধ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেশটিতে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠানও বাতিল করেছে দেশটি।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ২২৭ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ১৯ জন।

এর আগে মালয়েশিয়ায় তাবলীগের একটি ইজতেমায় অংশ নেয় ১৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে করোনা আক্রান্তদের বড় একটি অংশ ওই জমায়েতে অংশ নিয়েছিলেন। সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেও করোনা ছড়িয়ে পড়েছে ওই ইজতেমা থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর