,

ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি, আটক ২

news-image

টঙ্গী প্রতিনিধি : করোনা আতঙ্ক কাজে লাগিয়ে চড়া দামে বিক্রি করছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস। এরই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গীর নাসির নামের এক দুষ্কৃতিকারী কালোবাজারিকে শনাক্ত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জানা যায়, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের সবকটি হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রণ করে বাজারে বিক্রি করছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা করে আসছে। এলাকার একটি দোকানে আয়রন করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্ত মাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। তবে মূলহোতাকে এখনো পুলিশ আটক করতে পারেনি।

স্থানীয়রা জানান, নাসির নামের এক ব্যক্তি এক মাস ধরে এই ব্যবসা করে আসছে। করোনাভাইরাস আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলে, সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে ধুয়ে বাজারে চড়া দামে বিক্রি করছে তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর