,

এবার কলকাতায় করোনাভাইরাসের থাবা

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ভারতের কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। লন্ডন থেকে মুম্বাই হয়ে কলকাতায় আসা ১৮ বছরের এক তরুণের দেহে গতকাল মঙ্গলবার ‘কোভিড-১৯’-এর সংক্রমণ ধরা পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র খবরে বলা হয়েছে, সংক্রমিত তরুণকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে এবং তার বাবা-মা ও গাড়ির চালককে রাজারহাটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

হাসপাতালটির স্বাস্থ্য কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘ওই তরুণের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। তার সংস্পর্শে আসা দ্বিতীয় কেউ যাতে আক্রান্ত না-হন, সেই চেষ্টা চালানো হচ্ছে।’

গত রোববার দিবাগত রাত ৩টার দিকে কলকাতা বিমানবন্দরে নামেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই তরুণ। সপ্তাহখানেক আগে লন্ডনে একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। পার্টিতে উপস্থিত তার এক বান্ধবীর কোভিড-১৯ ধরা পড়েছিল। সেদিন তার সঙ্গে নেচেছিলেন ওই তরুণ।

পরে অক্সফোর্ড থেকে ওই তরুণের পরিবারকে জানানো হয়, পার্টিতে থাকা একজনের দেহে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে। সেই জন্য ওই তরুণকে তার নমুনা পরীক্ষা করতে বলা হয়।

এরপর সোমবার দুপুরে এম আর বাঙুর হাসপাতালে যান ওই তরুণ। স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে তৎক্ষণাৎ তাকে আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসক। সে অনুয়ায়ী আইডি-তে বিশেষজ্ঞ চিকিৎসকেরা হাজির হন।

তবে মুম্বাই বা কলকাতা বিমানবন্দরের স্ক্রিনিংয়ে তরুণের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ল না কেন-প্রশ্ন উঠেছে তা নিয়েও।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতের মহারাষ্ট্রে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। এ ছাড়া দেশটিতে বর্তমানে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর