,

ইতালি থেকে ফিরলেন আরও ১৫৫ বাংলাদেশি

news-image

করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি থেকে রোববারও (১৫ মার্চ) দেশে ফিরেছেন ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি। সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব বাংলাদেশি পৌঁছান বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, ইতালি থেকে ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইতালি থেকে ফেরা আরও ১৫৫ বাংলাদেশি রোববার সকালে দেশে ফিরেছেন। প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালেও ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ বাংলাদেশি। পরে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর