,

করোনাভাইরাস : দুই পরীক্ষায় ‘নেগেটিভ’ রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : পর্তুগালে ‘কোয়ারেন্টাইনে’ থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কভিড-১৯ বিষয়ক দুটি পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলাফল এসেছে। ধারাবাহিক তিনটি পরীক্ষায় ‘নেগেটিভ’ আসলে তাকে চূড়ান্তভাবে করোনামুক্ত ঘোষণা করা হয়।

জুভেন্তাস জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্তের কোনো লক্ষণ না থাকলেও রোনালদোর পরীক্ষা করানো হয়।

মাদেইরার স্থানীয় সরকারের স্বাস্থ্য বিভাগের পরিচালক পেদ্রো রামোস বলছেন, ‘রোনালদো কিছুদিন আগে ইতালি ছেড়েছেন। তার সতীর্থের করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এখানে তার কিছু পরীক্ষা করা হয়েছে, তাতে ভাইরাসের জীবাণু নেই। সুস্থ আছেন।’

গত রবিবার ইন্তার মিলানের বিপক্ষে সিরি আ’র ম্যাচ খেলে দেশে ফেরেন রোনালদো। আগের সপ্তাহে অসুস্থ হয়ে পড়া মায়ের পাশেই ছিলেন পুরোটা সময়। শুধু ম্যাচ খেলার জন্য ফিরেছিলেন ইতালি। ওই ম্যাচে একাদশে থাকা দানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হন গত বৃহস্পতিবার।

তাই ইন্তারের বিপক্ষে খেলা সব জুভেন্তাস ফুটবলার, কোচিং স্টাফ ও ব্যাকরুম স্টাফদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর