,

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল কাইয়ূমের ইন্তেকাল

news-image

বিভিন্ন মহলের শোক
বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল কাইয়ূম গতকাল শুক্রবার, ১৩, মার্চ সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ওয়ার্কার্স পার্টি ছাড়াও বিভিন্ন সমাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

গতকাল তাঁর মৃত্যুর সংবাদ শুনে চান্দুরা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক অপূর্ব দেব মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান। মরহুমের নামাজের জানাজা রসুলপুর গ্রামে বাদ আছর অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল কাইয়ূমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রায় মোহন চৌধুরী ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। বিবৃতিতে তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকেট মোঃ নাসির, উপজেলা যুবমৈত্রীর আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দার, যুগ্ম আহ্বায়ক আলী আকাশ, জাতীয় কৃষক সমিতির যুগ্ম আহ্বায়ক বিল্লাল মিয়া, বেদন মিয়া ও আয়েত আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর