,

নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও সভা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : “দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি ”এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে র‌্যালি,আলোচনা সভা ও দুযোর্গ মহড়া অনুষ্ঠিত হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুন্ডা উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক। পরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে“ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া”কুন্ডা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর