,

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করতে এসে বর কারাগারে 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রী(১৫) কে বিয়ে করতে এসে জেলে গেলেন বর সাদ্দাম হোসেন (২৭)। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে। পরে বর সাদ্দাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের উত্তর পাড়ার তোতা মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামের ১৫ বয়সী এক মাদরাসার ছাএীর সাথে রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রাম থেকে দুপুরে বিয়ে বাড়িতে বর উপস্থিত হওয়ার পর বরযাত্রীসহ আত্মীয়-স্বজনদের খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্যায়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে বর সাদ্দাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী দল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়–য়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর