,

মালয়েশিয়ায় আজহারীর তাফসির মাহফিলে প্রবাসীদের ঢল

news-image

অনলাইন ডেস্ক : মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে রবিবার প্রবাসীদের ঢল নেমেছিল। রাজধানী কুয়ালালামপুরের আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে ওই তাফসির মাহফিলের আয়োজন করা হয়। সেই ঢল সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের। ভিড় সামাল দিতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজে নামেন।

রাজধানী কুয়ালালামপুর আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির ব্যানারে অনুষ্ঠিত তাফসির মাহফিলটি রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হয়। মাগরিবের নামাজ শেষে তাফসির পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। আয়োজক কমিটির পক্ষ থেকে গতকাল বিকেল ৪টায় হলে প্রবেশের কথা থাকলেও সকাল ১০টা থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থেকে আসা হাজার হাজার প্রবাসী বাংলাদেশি জমায়েত হন।

মালয়েশিয়ার আইনকানুনের কথা চিন্তা করে সকালেই হলের গেট খুলে দেন আয়োজকরা। ফলে বিকেল ৩টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হল কক্ষ। বেলা গড়াতে থাকলে প্রবাসীদের ভিড় বাড়তে থাকে। হলে ঢুকতে না পেরে অনেকেই মিজানুর রহমান আজহারীকে একনজর দেখার অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন।

রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা আসতে থাকেন। মাগরিবের নামাজ শেষে তাফসির পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। এ ছাড়া গত ১ মার্চ মালয়েশিয়ার চিমুনিয়া মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে প্রবাসীদের ঢল নামে। সেখানে আজহারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান। পরে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর