,

‘এখনই মাশরাফীর অবসরে যাওয়া উচিৎ হবে না’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম সফল পেসার ও অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব প্রায় একইসময়ে। মুখোমুখি লড়াইয়ে একে অপরের বিপক্ষেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আর তাই টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফীকে খুব ভালো করেই চেনেন মাসাকাদজা।

ক্রিকেটকে বিদায় বলে মাসাকাদজা এখন বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করছেন। মাসাকাদজা খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও মাশরাফী খেলে যাচ্ছেন এখনো। পালন করছেন জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব।

প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আগের মতো ফর্মে নেই মাশরাফী। অবসর ইস্যুতে বেশ সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন দেশের সেরা এই অধিনায়ক। অবসর ইস্যুতে বারবার প্রশ্নের সম্মুখীন হওয়া মাশরাফী দিন দুয়েক আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন।

মাশরাফীর এখনই অবসর নেয়া উচিৎ হবে না বলেই মনে করেন মাসাকাদজা। দলের সঙ্গে বর্তমানে সিলেটে আছেন দেশটির কিংবদন্তী এ ক্রিকেটার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দলের অনুশীলনে উপস্থিত ছিলেন তিনি। এসময় তিনি কথা বলেন মাশরাফীর অবসর নিয়েও। মাশরাফীকে প্রকৃত টাইগার উল্লেখ করে মাসাকাদজা বলেন, আমার মনে হয় না তার অবসরে যাওয়া উচিৎ। ব্যক্তি হিসেবে, একজন অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত। সে নেতা হিসেবে দারুণ সাফল্য এনে দিয়েছে। এখনো সে ছেলেদের সঙ্গে যেভাবে খেলছে আরো একটা বড় টুর্নামেন্ট খেলা অস্বাভাবিক কিছু না।

তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবেও সে অসাধারণ, এই যেমন গতকাল সে আসলো বল করলো উইকেট তুলে নিলো। আমার মনে হয় সে বাংলাদেশ ক্রিকেটের প্রকৃত টাইগার। আমি মনে করি তার আরো কিছুদিন চালিয়ে যাওয়া সম্ভব। তাকে অবসরের জন্য জোরাজুরি করাটা ঠিক না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর