,

ইতালি থেকে প্রেমের টানে রায়পুরে

news-image

রায়পুর প্রতিনিধি : আবারও প্রমাণিত হলো- প্রেম মানে না কোনো ধর্ম, বর্ণ বা দেশ। বাংলাদেশি তরুণের প্রেমের টানে নিজ দেশ ইতালি ছেড়ে লক্ষ্মীপুরের রায়পুরে চলে এসেছেন এক তরুণী (২৩)। বেঁধেছেন সংসার। বাংলাদেশি এই তরুণ হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. ইকবাল হোসেন (২৭)। ইতালি থেকে গত বুধবার বাংলাদেশে আসেন ওই তরুণী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ইকবালের সঙ্গে তার বিয়ে হয়।

রায়পুর পৌরসভার নতুন বাজারসংলগ্ন এলাকায় ইকবালের নানার বাড়িতে মুসলিম রীতিতে হয় এই বিয়ে। তরুণীর নাম পাল্টে রাখা হয় খাদিজা আক্তার। ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটওয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে।

ইকবালের পরিবারের সদস্যরা জানান, মাধ্যমিক পাস ইকবাল প্রায় ছয় বছর আগে ইতালিতে যান। সেখানে তিনি এই তরুণীর পরিবারের মালিকানাধীন একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই মাস আগে ইকবাল বাংলাদেশে আসেন। কিন্তু কাগজপত্রের কিছু সমস্যার কারণে ইকবাল ফের ইতালিতে যেতে পারছিলেন না। তবে তাদের মধ্যে ফোন ও ফেসবুকে যোগাযোগ সচল ছিল। এই সম্পর্কের ধারাবাহিকতায় তরুণী আসেন বাংলাদেশে।

ইকবালের বাবা আক্তার হোসেন বলেন, ‘আমরা আনন্দিত। ছেলে-পুত্রবধূর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ তিনি জানান, ভাষাগত কিছু সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন তার পুত্রবধূ, পরেছেন বাঙালি পোশাকও। লোকজন গতকাল সকাল থেকে নববধূকে দেখতে তাদের বাড়িতে ভিড় করছে। তিনি আরও জানান, ইকবাল আজ (শুক্রবার) সকালেই সস্ত্রীক গেছেন কক্সবাজারে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ জালাল কিসমত বলেন, ইতালির তরুণী রায়পুরের ছেলে ইকবালকে বিয়ে করেছেন বলে শুনেছি। রাতেই বউকে বরণ করে নিয়েছেন ছেলের মামা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর