,

ক্রিকেটার মিরাজের বাসায় চুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরি হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মিরাজের ফ্ল্যাট থেকে চুরি হয় ২৭ ভরি স্বর্ণালংকার এবং ৬ হাজার মার্কিন ডলার।

খোঁজ নিয়ে জানা যায়, মিরপুরের বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে থাকেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলার কারণে দলের সব খেলোয়াড়ের মতো টিম হোটেলে ছিলেন মিরাজও। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া আখতার। তাই গত পাঁচ দিন তাদের ফ্ল্যাট ফাঁকা ছিল। আজ তারা বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন।

মিরাজের পারিবারিক সূত্রে জানা যায়, বাসায় তার মায়ের সাত ভরি এবং স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চোর নিয়ে গেছে। এই স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। তার বাসা থেকে ৬ হাজার মার্কিন ডলারও নিয়ে গেছে চোর। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ১০ হাজার টাকা।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘মিরাজের বাসায় চুরির ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ভবনটি এখনো আন্ডার কন্সট্রাকশনে আছে। তাই সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। চুরির ঘটনার বিষয়টি গুরত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর