,

ঢাকা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলা করতে যাচ্ছে বিএনপি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে যাচ্ছে বিএনপি। রোববার (১ মার্চ) ট্রাইব্যুনালে মামলা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

এই প্রসঙ্গে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ১ ফেব্রুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কেন্দ্র দখল করে ক্ষমতাসীনরা ইচ্ছামতো তাদের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। ইভিএমেও কারচুপি করেছে। নির্বাচনের কারচুপির যাবতীয় তথ্য আমরা সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, আমরা সবকিছু প্রস্তুত করেছি। রোববার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হবে। নির্বাচনে অনিয়ম নিয়ে আমাদের কাছে যেসব তথ্যপ্রমাণ রয়েছে, তা আদালতে উপস্থাপন করা হবে। আদালত যদি নিরপেক্ষভাবে সবকিছু বিশ্লেষণ করে রায় দেন, তাহলে ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার আদেশ দেবেন বলে আশা করছি।

এদিকে দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সব ধরণের প্রস্ততি শেষ। উত্তর-দক্ষিণে একসঙ্গেই মামলা করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, এবার দুই সিটির ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির পরাজিত দুই প্রার্থী তাবিথ ও ইশরাক সংবাদ সম্মেলনে সিটি ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। একই সঙ্গে ভোটের নানা ‘অনিয়ম ও কারচুপির’ তথ্যপ্রমাণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছেও তুলে ধরেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর