সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগ পর তারা আবার…

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর প্রযোজনায় ফিরছেন ঢালিউড অভিনেতা অমিত হাসান। ২০১১ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘কে আপন কে পর’ নামে একটি সিনেমা। ৯ বছর পর আবার প্রযোজনায় ফিরছেন তিনি।

এদিকে, নাম-ঠিক না হওয়া তার সেই সিনেমায় জুটি হয়ে পর্দায় ফিরছেন পপি ও শাকিব খান। এমন তথ্যই নিশ্চিত করলেন অমিত। এটি চূড়ান্ত হলে অমিত হাসানের হাত ধরে প্রায় ১৩ বছর পর আবারও তাদের একসঙ্গে দেখার সুযোগ পেতে যাচ্ছেন ঢাকাই সিনেমার দর্শক।

সর্বশেষ ২০০৭ সালে এই জুটির দানব সন্তান সিনেমাটি মুক্তি পায়। এছাড়াও ‘দুজন দুজনার’, ‘হীরা চুনি পান্না’, ‘বস্তির রানি সুরাইয়া’ সিনেমায় দেখা গেছে এ তারকা জুটিকে।

নতুন সিনেমায় কারা অভিনয় করবেন— এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘আমার প্রযোজিত প্রথম সিনেমায় আমি নিজেই নায়ক হিসেবে অভিনয় করেছিলাম। তবে এবার থাকবে শাকিব খান। সেই এখন সময়ের সেরা নায়ক। তার সঙ্গে কথাও হয়েছে। আমার প্রযোজনায় কাজ করতে আগ্রহী সে। আমিও শাকিবকে নিয়ে ছবিটি নির্মাণ করতে খুব আগ্রহী।’

নায়িকা হিসেবে পপির নাম শোনা যাচ্ছে— এমন প্রশ্নের উত্তরে অমিত বলেন, ‘পপি বা বুবলি বা অন্য কে হবে; সেটি এখনো নিশ্চিত নয়। আমি এ মুহূর্তে শাকিবের বিষয়টি বলতে পারব।’

তিনি আরো বলেন, চিত্রনাট্য হাতে পেলে আসছে মে মাস থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। এটি কোরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হবে বলেও জানান অমিত হাসান।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস