,

দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা বিটিআরসিকে দিয়েছে রবি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি।

আদালতের নির্দেশ অনুযায়ী এ টাকা পরিশোধ করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) টাকা পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিটিআরসির মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।

তিনি জানান, চলতি মাসের মাঝামাঝিতে রবি দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেছে!

গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট।

পাঁচ মাসের মধ্যে পাঁচ কিস্তিতি এ টাকা পরিশোধ করতে বলেন আদালত। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেন আদালত।

এরআগে রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশ মেনে বিটিআরসির পাওনা টাকার মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন।

এ কিস্তি জমা দেওয়ার ফলে রবির ওপর থেকে সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।

উঠে গেলে বাধাহীন বিনিয়োগে যেতে পারবে প্রতিষ্ঠানটি। কিন্তু গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা থাকছেই।

নিষেধাজ্ঞা তুলতে গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের জন্য বলেন। এ জন্য গ্রামীণফোনের হাতে সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর