,

বিশ্বে ২২৮ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা

news-image

বিশ্বে প্রায় ২২৮ মিলিয়ন বা ২২ কোটি ৮০ লাখ মানুষের প্রথম ব্যবহৃত ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। আবার এ সংখ্যার দিক থেকে একইসঙ্গে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে ষষ্ঠ অবস্থানে আছে বাংলা।

সম্প্রতি জার্মানভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টা একটি প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে এথনোলগের সূত্রে স্ট্যাটিস্টা জানায়, বিশ্বে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় চীনা ভাষা বা মান্দারিন। প্রায় এক হাজার ৩১১ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন।

এরপরেই আছে স্প্যানিশ ভাষা। ৪৬০ মিলিয়ন মানুষ এ ভাষায় কথা বলেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। এ হিসেবে ইংরেজি ভাষার অবস্থান তৃতীয়। ৩৭৯ মিলিয়ন লোক কথা বলেন প্রথম এ ভাষায়।

এছাড়া ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি ভাষায় কথা বলেন ৩৪১ মিলিয়ন মানুষ। আর আরবি ভাষায় কথা বলেন ৩১৯ মিলিয়ন মানুষ।

এ তালিকার শীর্ষ দশে আরও আছে ধারাবাহিকভাবে পর্তুগিজ (২২১ মিলিয়ন মানুষ), রুশ (১৫৪ মিলিয়ন মানুষ), জাপানিজ (১২৮ মিলিয়ন মানুষ) এবং লান্ডা (১১৯ মিলিয়ন মানুষ)।

এদিকে, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের পাশাপাশি ইউনেসকোভুক্ত বিশ্বের অন্যান্য দেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর আগে ১৯৯৯ সালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের এ সংস্থা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর