,

বার্নি স্যান্ডার্স বলেছেন, সৌদি আরবের শাসকরা ‘হত্যাকারী গুণ্ডা’

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের শাসনকারীদেরকে ‘হত্যাকারী গুণ্ডা’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক নেতা বার্নি স্যান্ডার্স। এছাড়াও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন ‘ধনকুবের শাসক’।

গতকাল মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ‘সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ‘মিডল ইস্ট আই’।

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেন, ‘বহু বছর ধরেই সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে যারা রাষ্ট্রটির পরিচালনা করছেন তারা আসলে হত্যাকারী গুণ্ডা।’

এছাড়াও ওই সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান-সৌদি আরবের এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন স্যান্ডার্স।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরব এবং ইরানকে একত্র করতে পারি। একটি জাতি হিসেবে অসীম এই যুদ্ধের জন্য সামরিক খাতে কোটি কোটি ডলার ব্যয় করতে চাই না। তাদেরকে অবশ্যই একত্র হতে হবে। আমরা তাদেরকে যথাসাধ্য সাহায্য করবো।’

ইসরায়েল-ফিলিস্তিনের বিষয়ে স্যান্ডার্স বলেন, ‘ইসরায়েলকে অনৈতিক সমর্থন নয় বরং ন্যায়বিচারের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনকে একত্র করা হবে।’

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কে ঠিক একই কথা বলেছিলেন বার্নি স্যান্ডার্স। ওই বিতর্কে তিনি বলেছিলেন, মার্কিন বিদেশ নীতি শুধু ‘প্রো-ইসরায়েল’ নয় বরং ‘প্রো-ফিলিস্তিন’ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর