,

ব্রাহ্মণবাড়িয়ার হাবলাউচ্চ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ মিয়া আর নেই

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউপির হাবলাউচ্চ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইদ্রিছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। আজ বুধবার সকাল ৭ টা ১০ মিনিটে শহরের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯৫) বছর।

তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। কর্মজীবনে তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) এর সুবেদার ছিলেন। বুধবার বাদ আছর হাবলাউচ্চ ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানশেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের সম্মিলিত কবর স্থানে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানায়, ১৯৭১ সালে মাতৃভূমিকে পাক হানাদার মুক্ত করতে তিনি তার আপন দুই ভাই জহির মাষ্টার ও জামাল উদ্দিন মাষ্টারসহ এলাকার যুবক ও তরুণদের সাথে নিয়ে মুক্তিবাহিনীতে যোগ দিয়ে স্বশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা উইকিপিডিয়ায় তার সেই আপন দুই ভাইসহ তিন জনের একই পরিবার থেকে যুদ্ধে অংশগ্রহন করার কৃতিত্বস্বরুপ নামও রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর