সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান ইস্যুতে ‘ইউটার্ন’ ফারুকের

news-image
বিনোদন ডেস্ক : সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিয়া ভাই খ্যাত নায়ক ফারুককে বলতে শুনা গেছে, ‘সালমান শাহ কী মানে আহামরি কী সে এমন? এত কথা বলো কিসের? তোমার হাজারো সালমান শাহকে বিট করে দিয়েছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি।’
হঠাৎ মিয়া ভাইয়ের এমন মন্তব্যের কারণ কী? জানতে গণমাধ্যম থেকে মঙ্গলবার বিকেলে প্রশ্ন করলে তিনি সালমান ইস্যুতে একপ্রকার ইউটার্ন নেন। বলেন, এটা মোটেও আমার বক্তব্য না। এই ধরনের কোনো মন্তব্য আমি কোথাও দিয়েছি বলেতো মনে হয় না। দিয়ে থাকলে তো অবশ্যই আমি জানতাম। সে (সালমান) কি আমার শত্রু নাকি যে, তাকে নিয়ে এ ধরনের আক্রমণাত্মক কথা বলতে হবে।
ভিডিওতে শুনা কণ্ঠ উনারই দৃষ্টি আকর্ষণ করলে ফারুক বলেন, মোটেও আমার কণ্ঠ না সেটা। তাছাড়া হঠাৎ করে সালমানের সঙ্গে শাকিবের তুলনাই বা কেন করতে যাব আমি! সালমান যদি রানিং হিরো হতো, তাহলে হয়তো তার সম্বন্ধে কথা বলতাম।
কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় ছিলেন তিনি। বর্তমানে সে ধারা থেকে ফিরে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। কী সেই কারণ? জানতে চাইলে ‘সারেং বউ’ ছবির এই নায়ক বলেন, শাকিবকে নিয়ে কেন বলব না। সে হয়তো ভুল করেছিল। সে যদি ভুল পথে থাকে, আমি তাকে ছেড়ে দিয়ে কথা বলব কেন? শাকিবের বড় ভাই হিসেবে তাকে সঠিক পথে আসার জন্য কথা বলতেই পারি। কে বা কারা, এসব নিয়ে কী করছে, তা নিয়ে পড়ে থাকলে কি চলবে? তবে আমি শাকিবের কথা অনেক জায়গায় বলেছি। শাকিবকেও বলেছি যে, আগামী বারো বছর পর্যন্ত তোমার হাত কেউ ধরতে পারবে না, তুমি এগিয়ে যাও। এখনো একই কথা বলছি, ভবিষ্যতেও বলব।
অভিনয় জীবনে সালমানকে যতটুকুই পেয়েছিলেন সেটার প্রেক্ষিতে মূল্যায়ন করতে বললে তিনি বলেন, সালমান খুব ভালো কাজ করত। এখন সে বেঁচে নেই, দুঃখ লাগে। যারা কথা বিকৃত করছে, তাদের উদ্দেশে বলতে চাই, বিকৃত করতে থাক। সবকিছু কিন্তু মামুর বাড়ির মোয়া না। এখনো তো টের পায় নাই।
এটা চূড়ান্ত মাত্রার নোংরামি। যে বলে এটা আমার বক্তব্য, তাকে আমি সামনে দেখতে চাই। আমার এত সময় নেই যে এই ধরনের ফালতু বিষয়ে কথা বলব। চলচ্চিত্রশিল্পের সার্বিক অবস্থা এমনিতেই ভালো না। এর মধ্যে এসব বাজে কথা ছড়াচ্ছে কারা, তাদের খুঁজে বের করতে হবে- যোগ করেন ফারুক।
সালমান শাহকে নিয়ে ফারুকের মন্তব্য করা ভিডিওটি দেখুন…
https://www.facebook.com/112431516984094/videos/242747346722988/?t=0

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ